চাঁদপুরে ফেসবুকে রাসূল (ﷺ) নিয়ে কটূক্তি, অভিযুক্তকে গণপিটুনি নিয়ে পুলিশে দিলো স্থানীয়রা

0
0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফেসবুকে রাসূল (ﷺ) কে নিয়ে অবমাননাকর ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার পর আবুল হাসেম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামালপুর উত্তরপাড়া বেপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, আবুল হাসেম ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে রাসূল (ﷺ) কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন আবুল হাসেমকে তার বাড়ি থেকে ধরে এনে উত্তম মধ্যম দেয়।

ঘটনার খবর পেয়ে মতলব উত্তর থানার পুলিশ উক্ত ব্যক্তিকে স্থানীয় লোকজনের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব ক্বারি অভিযোগকারী হিসেবে পুলিশের সঙ্গে থানায় যান।

স্থানীয় কয়েকজন যুবক গণমাধ্যমকে জানান, ফেসবুকে রাসূল (ﷺ) কে নিয়ে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, রাসূল (ﷺ) কে নিয়ে কটূক্তির অভিযোগ মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করছি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


তথ্যসূত্র:
১। নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পুলিশে দিল জনতা
– https://tinyurl.com/3ctu8yh9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে আটক করল স্থানীয়রা
পরবর্তী নিবন্ধইরানের চাবাহার বন্দরে ১১০ হেক্টরের বেশি জমি বরাদ্দ নিচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান