
রাজবাড়ীর পাংশায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে পাংশা পৌরসভার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
গণমাধ্যম সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল পাওয়া যায়।
এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার গণমাধ্যমে জানায়, উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র:
১। পাংশায় অবিস্ফোরিত ৪২ ককটেল উদ্ধার
– https://tinyurl.com/4ywehbkj


