তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ

0
1

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্র জানায়, মোটরসাইকেল আরোহী ২ দুর্বৃত্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে আচমকা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে রাত আড়াইটার দিকে তা নিস্ক্রিয় করে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট।

ধারণা করা হচ্ছে, পতিত আওয়ামীলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে, পালিয়ে যাওয়া দুই দুর্বৃত্তকে এখনো শনাক্ত ও আটক করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/mtwdyes5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজবাড়ীর পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার
পরবর্তী নিবন্ধফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে আটক করল স্থানীয়রা