
পশ্চিম আফ্রিকার দেশ মালির জান্তা এবং তাদের মিত্র রুশ বাহিনী সহ জান্তা-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে তিনটি পৃথক অভিযান চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) যোদ্ধারা। আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকা মিডিয়া থেকে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্রমতে, গত ৭ অক্টোবর সকাল বেলায়, মালির সেগু রাজ্যের কোরমা এলাকায় একটি সফল অভিযান চালিয়েছেন জেএনআইএম যোদ্ধারা। অভিযানটি মালির সেনাবাহিনীর (জান্তা) একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে, যখন হামলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই জান্তা সদস্যরা তাদের অবস্থান ছেড়ে পালিয়ে যায় এবং জেএনআইএম যোদ্ধারা ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নেন।
দ্বিতীয় একটি অভিযান চালানো হয়েছে সবচেয়ে উত্তপ্ত টিম্বুকটো রাজ্যে। অভিযানটি গত ৮ অক্টোবর সন্ধ্যায় রাজ্যের কুইকমা গ্রামে মালির জান্তা (সেনা) ও রুশ আফ্রিকান কোরের একটি সামরিক গাড়ি লক্ষ্য করে চালানো হয়েছে। একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণের মাধ্যমে চালানো এই হামলায় শত্রু বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।
একই দিন জেএনআইএম কর্তৃক তৃতীয় আরেকটি হামলা চালানো হয়েছে মোপ্তি রাজ্যের বাইমা গ্রামে। এই হামলাটি মালির জান্তা-সমর্থিত মিলিশিয়াদের একটি সামরিক গাড়ি লক্ষ্য করে সফল আইইডি বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে।
উল্লেখ্য, এই তিনটি অভিযানের বিষয়ে জেএনআইএম সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে, তবে বিবৃতিগুলোতে এসকল ঘটনায় শত্রু বাহিনীতে হতাহত ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয় নি।
তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1100468
– https://chirpwire.net/thread/1100454
– https://chirpwire.net/thread/1100297


