রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯, আতঙ্কে উমরাহযাত্রীরা

0
7

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ইরান-সমর্থিত হুতিদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জনের বেশি। হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের কার্যক্রম।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর বিমানবন্দরের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের পড়ে থাকতে দেখা যায়। আহতদের উদ্ধারে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। তাদের হাসপাতালে নিতে হেলিকপ্টারও ব্যবহার করা হয়। প্রথমে সৌদি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত না করলেও পরে সরকারি বিবৃতিতে ১২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা আল জাজিরার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

জানা গেছে, হামলার সময় বিমানবন্দরে জেদ্দাগামী ফ্লাইটে ওঠার অপেক্ষায় ছিলেন ৪১ জন বাংলাদেশি উমরাহযাত্রী। এ ঘটনায় সেখানে অবস্থানরত বাংলাদেশি উমরাহযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হামলায় আহত এক যাত্রী সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের আগে বিমানবন্দরের বাইরে আকাশে একটি বস্তু উড়ে যেতে দেখেছিলেন তিনি। এর কিছুক্ষণ পরই বহির্গমন ফটকের কাছে ছাদের একটি অংশ ধসে পড়ে।

ঘটনার পর বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দেয় পুলিশ। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ওই সময় রিয়াদগামী কয়েকটি ফ্লাইট বাতিল করা হয় অথবা অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে হামলার পর নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কানাডা। রিয়াদে মার্কিন দূতাবাস নাগরিকদের বিমানবন্দর ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। অন্য দেশগুলোর দূতাবাসও একই ধরনের সতর্কতা জারি করেছে।

এক সপ্তাহের মধ্যে রিয়াদের প্রধান বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। এর আগে দুটি হামলায় চারজন নিহত হয়েছিল। ওই হামলাগুলোর একটিতে সৌদি আরবের একটি যাত্রীবাহী উড়োজাহাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


তথ্যসূত্র:
1. Attack on Riyadh airport kills 12, injures over 300, Saudi Arabia says
– https://tinyurl.com/4z9bvcaa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে জান্তা ও রুশ বাহিনীর উপর জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৩টি সফল অভিযান: সেগুতে সামরিক ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধখুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশনা!