খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশনা!

0
5

খুলনায় ডিউটিরত পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলা একা চলাচল না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে পুলিশ সুপার ডিএসবি সাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়!

যমুনা টিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) খুলনা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় চলমান বিশেষ অভিযানের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে খুলনা মহানগরের পশ্চিম রুপসা এলাকায় কলেজিয়েট গার্লস স্কুলের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক মো. শাহ আলম‌। রাতে রুপসা উপজেলায় অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে রূপসার ঘাট পার হয়ে রিকশা নিয়ে পুলিশ ক্লাবে ফিরছিল। ঘটনার সময় পুলিশ সদস্য সাদা পোশাকে ছিল। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দিলে তার দুই হাতে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে তাকে জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এই ঘটনার পরপরই শুক্রবার জেলা ডিএসবির পুলিশ সুপার স্বাক্ষরিত চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

চিঠিতে বলা হয়েছে, ‘উপুর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে। ইদানীং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পরিলক্ষিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করাসহ রাত্রিকালে একাকী চলাচল না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে ইউনিট ইনচার্জগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’


তথ্যসূত্র:
১। খুলনায় রাতে ডিউটিরত পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ
– https://tinyurl.com/5n77vnvk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯, আতঙ্কে উমরাহযাত্রীরা
পরবর্তী নিবন্ধদিল্লির চলমান বিক্ষোভের পরিস্থিতিকে ২০১৯ সালে কাশ্মীরে আরোপিত দমন-পীড়নের সাথে তুলনা জম্মু-কাশ্মীরের দুই নেতার