নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ

0
12

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার করা অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল হোসেন একই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর বাবা গণমাধ্যমে জানান, তার মেয়ে আগে মাদ্রাসায় পড়াশোনা করত। বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। রবিউল দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল।

তিনি অভিযোগ করেন, সোমবার (৪ অক্টোবর) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় তার মেয়ে। পরে বাথরুম থেকে ঘরে ফেরার পথে রবিউল তাকে রান্নাঘরে জোর করে নিয়ে ধর্ষণ করে। ওই দিন বাজার থেকে বাড়ি ফেরার পর মেয়ের আচরণে সন্দেহ হলে তিনি বিষয়টি জানতে চান। তখন কিশোরী তাকে ধর্ষণের কথা জানায়। পরে তিনি স্থানীয় ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। তার অভিযোগ, অভিযুক্তের পরিবারের সদস্যরা ঘটনা অস্বীকার করার পাশাপাশি তাদের গালমন্দ করেছে।

অভিযোগের বিষয়ে জানতে রবিউল হোসেনের মোবাইলে সাংবাদিকরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, তবে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানায়, ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ
– https://tinyurl.com/3w8h6nb3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যে ঢাবি শিক্ষিকাকে স্থায়ী বহিষ্কার করতে হবে: শায়েখ সাজিদুর রহমান
পরবর্তী নিবন্ধবুরকিনায় জান্তার বিরুদ্ধে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ১২ অভিযান: ৭টি সামরিক ঘাঁটি বিজয়