
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গারিসা অঞ্চলের সড়কের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ ২ সেনা সদস্য নিহত হয়েছে। গত ৯ অক্টোবর শুক্রবার সকাল ৬টার দিকে গারিসা ও দাদাব শহরের মধ্যবর্তী সড়কে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলো হাগাদেরা থানার ওসিপিডি (OCPD), যে সহকারী পুলিশ সুপারের পদমর্যাদায় ছিল এবং তার গাড়িচালক কর্পোরাল ডেভিড রোটিচ।
দেশটির পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হাগাদেরা থানার একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি সারেথো থেকে দাদাবের দিকে যাওয়ার সময় আগে থেকে পুঁতে রাখা একটি আইইডি (IED) এর উপর উঠে গেলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
এদিকে, সোমালিয়া ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের প্রচারমাধ্যম শাহাদ নিউজ এজেন্সি গতকাল এক বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে যে, গারিসা ও দাদাব শহরকে সংযোগকারী সড়কে প্রতিরোধ যোদ্ধাদের পুঁতে রাখা বিস্ফোরণের ঘটনায় কেনিয়ান বাহিনীর একটি সামরিক গাড়ি ধ্বংস হয়েছে এবং তাতে থাকা সকল সৈন্য হতাহতের শিকার হয়েছে।
তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1100513


