গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু শহীদ

0
7

গাজার মধ্যাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে মিসক হাজেম আল-দালু নামে এক ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। ১৮ অক্টোবর, রবিবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে চালানো গুলিতে সে গুরুতর আহত হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

চিকিৎসা সূত্রের বরাতে ওয়াফা জানায়, মধ্য গাজার মাগাজি শরণার্থীশিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুগুলোর দিকে গুলি চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে আহত হয় মিসক হাজেম আল-দালু। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, দক্ষিণ গাজার রাফাহ শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুগুলো লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক যান। একই সময়ে খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে গোলাবর্ষণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এসব হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫১১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ হাজার ৩৭৫ জন।

মন্ত্রণালয়টি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের শুরু করা আগ্রাসনে মোট শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৬৯ জনে। এ সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন।


তথ্যসূত্র

1. Israeli drone attacks kill six Palestinians across Gaza despite ‘ceasefire’

– https://tinyurl.com/4b72akdj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঞ্জশিরে ৪ কোটি আফগানি ব্যয়ে ৪৫ কিলোমিটার সড়ক সংস্কার প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধপানিসম্পদ উন্নয়ন, কৃষিতে সেচসুবিধা সম্প্রসারণ এবং বন্যা মোকাবিলায় পাঁচ বছরে ১৫০টি ক্ষুদ্র বাঁধ নির্মাণ করেছে ইমারাতে ইসলামিয়া