আফগানিস্তানে শরিয়াভিত্তিক বিচারব্যবস্থায় ছয় মাসে ১ লাখ ৫৭ হাজারের বেশি মামলার নিষ্পত্তি করেছে ইমারাতে ইসলামিয়া

0
6

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বহু আকাঙ্ক্ষিত শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পর আফগানিস্তানে সেই শরিয়াহর বিধান অনুসারেই মানুষের বিভিন্ন বিরোধ ও আইনি সমস্যার সমাধান করা হচ্ছে। ইমারাতে ইসলামিয়ার সুপ্রিম কোর্টের উপমুখপাত্র কারি মনসুর আহমদ হামজা হাফিযাহুল্লাহ জানিয়েছেন, গত ছয় মাসে দেশটির তিন স্তরের আদালত মোট ১ লাখ ৫৭ হাজার ১২৩টি মামলার নিষ্পত্তি করেছে। একই সময়ে কার্যকর করা হয়েছে বিভিন্ন ধরনের ৮৬ হাজার ৩২২টি দলিল।

কারি মনসুর আহমদ হামজার দেওয়া তথ্য অনুযায়ী, আফগানিস্তানের প্রাথমিক, আপিল ও সুপ্রিম কোর্ট শরিয়াহর বিধান অনুসারে এসব মামলার বিচার ও নিষ্পত্তি করেছে। আদালতগুলোর এ কার্যক্রমের মাধ্যমে মানুষের বিভিন্ন বিরোধের বিচারিক সমাধান করা হচ্ছে এবং আইনি বিষয়গুলোতে ইসলামী বিধান অনুসরণ করা হচ্ছে।

ইমারাতে ইসলামিয়ার শাসনব্যবস্থায় শরিয়াহর প্রয়োগ একটি কেন্দ্রীয় বিষয়। দীর্ঘদিনের সংগ্রামে যে শরিয়াহভিত্তিক শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা সামনে রাখা হয়েছিল, তার অধীনে আদালতগুলোর মাধ্যমে বিপুলসংখ্যক মামলার নিষ্পত্তি সেই ব্যবস্থার বাস্তব প্রয়োগকে তুলে ধরে।

দীর্ঘ কয়েক দশকের সংগ্রাম ও আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ইমারাতে ইসলামিয়া আজ শরিয়া আইনের পূর্ণ বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। সুপ্রিম কোর্টের সর্বশেষ পরিসংখ্যান প্রমাণ করে, দেশের বিচারব্যবস্থা কেবল মামলা নিষ্পত্তিতেই সীমাবদ্ধ নেই—বরং শরিয়া ভিত্তিক একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। এটি ইমারাতে ইসলামিয়ার জন্য এক গৌরবময় অর্জন এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য সুসংবাদের বিষয়।


তথ্যসূত্র :

1. the Islamic Emirate of Afghanistan’s three-tiered courts have, in the past six months, resolved 157,000 and 123 cases
– https://tinyurl.com/5frwatmy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর প্রদেশে পূজায় ডিজে গানের উচ্চ আওয়াজে প্রাণ হারালো এক মুসলিম নবজাতক শিশু
পরবর্তী নিবন্ধরাঙামাটির সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক