তাখার থেকে কুন্দুজ: দুই প্রদেশের যোগাযোগে নতুন সড়ক নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া

0
3

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তাখার প্রদেশের খোয়াজা ঘর জেলার সঙ্গে কুন্দুজ প্রদেশের কেন্দ্রের যোগাযোগ সহজ করতে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও পিচঢালাই প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।

তাখার প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ আরিফ হাফিযাহুল্লাহ জানান, তাখারের গভর্নর মাওলভী সামিউল্লাহ হিজবুল্লাহ হাফিযাহুল্লাহ, ফারখার জেলার গভর্নর মোহাম্মদ ইসমাইল ফারুক হাফিযাহুল্লাহ এবং স্থানীয় কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে প্রকল্পটির উদ্বোধন করা হয়।

তিনি জানান, সড়কটিতে ১২ সেন্টিমিটার পুরু পিচের আস্তরণ দেওয়া হবে। বিভিন্ন অংশে সড়কটির প্রস্থ হবে ৭ থেকে ১২ মিটার।

এ সময় তাখারের গভর্নর মাওলভী সামিউল্লাহ হিজবুল্লাহ হাফিযাহুল্লাহ বলেন, বিগত দিনগুলোতে খোয়াজা ঘর জেলার বাসিন্দাদের নানা দুর্ভোগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে গণপূর্ত মন্ত্রণালয় প্রয়োজনীয় মান বজায় রেখে সড়কটির নির্মাণ ও পিচঢালাইয়ের কাজ বাস্তবায়ন করছে।

প্রকল্পটি সম্পন্ন হলে দাশতে আরচি ও ইমাম সাহেব জেলা হয়ে খোয়াজা ঘরের সঙ্গে কুন্দুজ প্রদেশের কেন্দ্রের সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এর ফলে যাত্রী ও পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম এবং অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1.  Construction of 15-Kilometer Road Linking Takhar and Kunduz Begins
– https://tinyurl.com/bddytsnb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের পৃথক অভিযানে ১৪ জান্তা সদস্য নিহত: ৩টি ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধভারতে ভোটার তালিকা থেকে বাদ দেয়া ৩ কোটি ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে দাবি করেছে হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ