সামাজিক মূল্যবোধের চরম অধঃপতন, স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও বিক্রির অভিযোগে আটক গিয়াস উদ্দিন

0
5

যার কাছে পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সম্মান সবচেয়ে বেশি সুরক্ষিত থাকার কথা ছিল, অথচ সেই মানুষটিই তার আপনজনদের পুঁজি করে জঘন্যতম অপরাধে জড়াচ্ছে! সমাজের নৈতিকতা, বিবেক আর পারিবারিক মূল্যবোধের অবক্ষয় কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, নরসিংদীর ঘটনা যেন তারই নির্মম উদাহরণ। নিজ পরিবারের সদস্য—স্ত্রী, মেয়ে, শালি ও ভাগ্নির আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় এক ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করার সুযোগে নগ্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আন্তর্জাতিক পর্ন সাইটগুলোতে বিক্রি করে আসছিল। তার ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক বড় অঙ্কের লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দারা।

সম্প্রতি প্রশাসনের নজরদারি এড়াতে মাধবদী ছেড়ে ঘোড়াশাল এলাকার পাইকসায় এক ব্যক্তির নতুন ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠে সে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে তাদের আসবাবপত্র বহনকারী গাড়ির ওপর নজরদারি চালিয়ে পলাশ থানা-পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানায়, অভিযান চালিয়ে অভিযুক্ত মূল হোতাকে আটক করা সম্ভব হয়েছে এবং ওই বাসা থেকে পর্নোগ্রাফিসংক্রান্ত নানা সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


তথ্যসূত্র:
১। স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
– https://tinyurl.com/edn6z3vx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচার স্বর্ণখনিতে ১০ কোটি ৯০ লাখ ডলারের বিনিয়োগ, খনিজসম্পদে স্বয়ংসম্পূর্ণতার পথে এগোচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধআনসার সদর দপ্তরসহ এক রাতে রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন