
দক্ষিণ সোমালিয়ার লোয়ার শাবেলি রাজ্যের বুলো মারির শহরে আফ্রিকান ইউনিয়নের অংশীদার উগান্ডান বাহিনীকে লক্ষ্য করে জোড়া বোমা হামলা চালিয়েছে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। এতে উগান্ডান বাহিনীর ১০ সৈন্য হতাহতের শিকার হয়েছে বলে জানা গেছে।
আঞ্চলিক গণমাধ্যম সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ৭ নভেম্বর সকালে, হারাকাতুশ শাবাব যোদ্ধাররা বুলো মারির জেলা শহরের উপকণ্ঠে জোড়া বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। দখলদার উগান্ডান সেনাদের একটি বহরকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছে।
এই বিস্ফোরণের ফলে উগান্ডার অন্তত ৪ জন AUSSOM সেনা নিহত হয়েছে; নিহতদের মধ্যে মাইন শনাক্তকরণে বিশেষজ্ঞ একজন কর্মকর্তাও রয়েছে। এছাড়া আরও অন্তত ৬ উগান্ডান সেনা সদস্য আহত হয়েছে এবং একটি সাঁজোয়া যান (আর্মড পার্সোনেল ক্যারিয়ার) ল্যান্ডমাইনের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এদিকে গত ৬ নভেম্বর শুক্রবার রাতেও বুলো মারির শহরে উগান্ডান সেনাদের উপর একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন হারাকাতুশ শাবাব যোদ্ধারা। এসময় উগান্ডার দুটি সামরিক ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে বাহিনীতে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
উল্লেখ্য, লোয়ার শাবেলি থেকে উগান্ডান AUSSOM বাহিনীর প্রত্যাহার চলমান থাকার মধ্যেই এই হামলাগুলো ঘটেছে। উগান্ডান বাহিনীর প্রত্যাহারের মধ্যেই আশ-শাবাব মুজাহিদিন এই অঞ্চলে নিজেদের সামরিক তৎপরতা বাড়িয়েছেন।


