
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় আরও দুই কাশ্মীরি মুসলিমকে গ্রেপ্তার করেছে দখলদার ভারতীয় পুলিশ।
৭ নভেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দুই কাশ্মীরিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সংশ্লিষ্ট মামলায় আটক ব্যক্তির সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। কথিত বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলাটি করা হয়েছে। মুসলমানদের দমন-পীড়নের লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে এই আইন তৈরি করেছে দখলদার ভারত। কর্তৃপক্ষের দাবি, নিষিদ্ধ একটি স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বারামুল্লার চাকলু এলাকার ইরশাদ আহমদ ভাট এবং সোপোরের ওয়াটলাব এলাকার শওকত আহমদ রেশি। এর আগে একই মামলায় দুই নারীসহ ছয় কাশ্মীরিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে জম্মু-কাশ্মীরে বিভিন্ন অজুহাতে মুসলমানদের গ্রেপ্তার ও আটকের ঘটনা দিনদিন বাড়ছে। বিতর্কিত জননিরাপত্তা আইন (পিএসএ) ও ইউএপিএর মতো কঠোর আইনে হাজার হাজার কাশ্মীরি মুসলমান কারাগার ও বন্দিশিবিরে আটক রয়েছেন। তাদের মধ্যে হুররিয়ত নেতাকর্মীরাও রয়েছেন। অনেকেই ন্যায়বিচার ও সুষ্ঠু বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন।
পর্যবেক্ষকদের মতে, নির্বিচারে গ্রেপ্তার ও দীর্ঘদিন আটক রাখার মাধ্যমে মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে কাশ্মীরিদের স্বাধীনতার অধিকারের দাবি থেকে দূরে রাখার অপচেষ্টা চলছে বলে মনে করেন তারা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3thrw5rt


