সোমালিয়ার লোয়ার শাবেলি থেকে কেনিয়া সীমান্ত: একদিনে ছয় ফ্রন্টে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান

0
1

সোমালিয়ার দক্ষিণাঞ্চল থেকে কেনিয়া সীমান্ত পর্যন্ত একদিনে অন্তত ৮টি বড় অভিযান চালিয়েছে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। এসকল অভিযানের মাধ্যমে মোগাদিশু বাহিনীর স্পেশাল ফোর্স, উগান্ডার সেনা, মিলিশিয়া গোষ্ঠী ও কেনিয়ান সেনাবাহিনীকে লক্ষ্য করা হয়েছে। আঞ্চলিক সংবাদ মাধ্যম শাহাদাহ নিউজ এজেন্সি কর্তৃক হামলাগুলোর তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রমতে, হারাকাতুশ শাবাব যোদ্ধারা গত ৭ নভেম্বর, লোয়ার শাবেলি রাজ্যের বালিদোগলে বিমানঘাঁটি ও আফগোয়ে শহরের সংযোগ সড়কে মার্কিন বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সোমালি স্পেশাল ফোর্সের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছেন। প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানে ১০ এরও বেশি স্পেশাল ফোর্সের (দানব) সদস্য নিহত ও আহত হয়েছে। ধ্বংস করা হয়েছে দুটি সামরিক গাড়ি।

এদিন দ্বিতীয় অভিযানটি চালানো হয়, বুলো মারির শহরের উপকণ্ঠে উগান্ডার কনভয় লক্ষ্য করে। অভিযানটি শহরের কাছে আম্বারি এলাকায় সেনাদের একটি সামরিক কনভয়ে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে চালানো হয়। এতে উগান্ডার একটি সাঁজোয়া গাড়ি ধ্বংস হয় এবং গাড়িতে থাকা বেশ কিছু সৈন্য হয়েছে। লোয়ার শাবেলি থেকে উগান্ডার সেনা প্রত্যাহার চলার মধ্যেই এই আক্রমণটি চালানো হয়েছে।

একই রাজ্যের উপকূলীয় শহর মারকায়, এদিন মোগাদিশু বাহিনীর সহযোগী মিলিশিয়ার একটি সামরিক গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটান প্রতিরোধ যোদ্ধারা। এতে মিলিশিয়া গোষ্ঠীর দুই সদস্য নিহত হয়েছে।

এমনিভাবে সকালে লোয়ার শাবেলি রাজ্যের জানালে ও বারিরি শহরে একই সময়ে দুটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালান হারাকাতুশ শাবাব যোদ্ধারা। এরমধ্যে একটি ঘাঁটি ছিল উগান্ডান বাহিনীর, অন্যটি ছিল সরকারপন্থী মিলিশিয়া বাহিনীর। আশ-শাবাবের এই যৌথ অভিযানে দুই ঘাঁটিতেই ভারী ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

কেনিয়ার অধিকৃত অঞ্চলে শাবাবের হামলা অব্যাহত

শনিবার, কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গারিসা ও মান্দিরা রাজ্যেও ৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন আশ-শাবাব যোদ্ধারা।

এরমধ্যে একটি অভিযান কেনিয়ার মান্দিরা রাজ্যের লাফে জেলার দামসি এলাকায় চালানো হয়েছে। এই এলাকায় শাবাবের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় কেনিয়ান সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি। একই রাজ্যের লাফে জেলার শেখ বারো এলাকায় কেনিয়ার সেনাবাহিনীর আরও একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছেন আশ-শাবাব যোদ্ধার। এই হামলায় কেনিয়ান বাহিনীতে হতাহতের ঘটনা ঘটেছে।

এমনিভাবে তৃতীয় অভিযানটি কেনিয়ার গারিসা রাজ্যের ইজারা জেলার ঘেরিলে এলাকায় চালানো হয়েছে। আশ-শাবাব যোদ্ধারা এদিন কেনিয়ান বাহিনীর তৃতীয় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই অভিযানটি পরিচালনা করেন।

বিশ্লেষকরা বলছেন, উগান্ডার প্রত্যাহার, তুরস্কের নতুন মোতায়েনের ঘোষণা আর কেনিয়া সীমান্তে একের পর এক হামলা, সব মিলিয়ে সোমালিয়া ও পুরো হর্ন অব আফ্রিকা (পূর্ব আফ্রিকা) এখন যুদ্ধের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরে উদ্দেশ্য-প্রণোদিত ইউএপিএ আইনে আরও দুই কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে দখলদার ভারতীয় পুলিশ