কেনিয়ায় আশ শাবাব প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণে ২ শত্রু সেনা নিহত, আহত আরও ৫ সেনা

0
0

কেনিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় গারিসা রাজ্যে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের অতর্কিত আক্রমণে ২ কেনিয়ান সেনা নিহত হয়েছে। এই অভিযানে আহত হয়েছে আরও ৫ সেনা সদস্য।

সূত্রমতে, গত ৮ নভেম্বর রবিবার রাতে, গারিসা রাজ্যের ফাফি জেলার ধাশোয় এলাকায় অবস্থিত কেনিয়ান বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। এতে কেনিয়ান বাহিনীর ২ সৈন্য নিহত এবং আরও ৫ সৈন্য আহত হয়েছে।

এর আগের রাতেও ফাফি জেলার ওয়েল মারের এলাকায় কেনিয়ান বাহিনীর আরেকটি সামরিক ঘাঁটিতে তীব্র আক্রমণ চালান হারাকাতুশ শাবাব মুজাহিদরা। এমনিভাবে দিনের বেলায় মান্দিরা রাজ্যের লাফে জেলাতেও ২টি সামরিক ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালান মুজাহিদরা। পরপর দুই দিন কেনিয়ান বাহিনীর ৪টি ঘাঁটিতে হারাকাতুশ শাবাব যোদ্ধাদের এই আক্রমণের ঘটনায় কেনিয়ান বাহিনীতে উদ্বেগ বেড়েছে।

উল্লেখ্য যে, সাম্প্রতিক মাসগুলোতে কেনিয়ার উত্তর পূর্বাঞ্চলে শাবাব মুজাহিদিনের অভিযানের তীব্রতা বেড়েছে। কেনিয়ান বাহিনীর সামরিক অবস্থান, পুলিশ ক্যাম্প ও নিরাপত্তা টহল বারবার শাবাবের এসকল আক্রমণের লক্ষ্য হচ্ছে। বিশেষ করে গারিসা ও মান্দিরা বাড়তে থাকা মুজাহিদদের আক্রমণ আর বিস্ফোরণের পর সীমান্ত অঞ্চলগুলো কেনিয়ান বাহিনীর জন্য অনিরাপদ হয়ে গেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধমজুরি বোর্ডে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিলো শ্রমিকপক্ষ