বুরকিনা ফাসোতে একদিনের ব্যবধানে ৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা

0
0

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ৩টি রাজ্যে একদিনের ব্যবধানে অন্তত ৫টি সামরিক ঘাঁটি ও অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী জেএনআইএম।

আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকা মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ ও ৮ নভেম্বর, বুরকিনা ফাসোর ৩টি রাজ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে অন্তত ৫টি সামরিক অপারেশন চালিয়েছেন জেএনআইএম যোদ্ধারা। এরমধ্যে ২টি অভিযান রবিবার সকালে দিদুগু রাজ্যের জামরা ও ঘাইদাম এলাকায় জান্তা বাহিনীর ২টি অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে। আর তীব্র লড়াই শেষে প্রতিরোধ যোদ্ধারা দুটি সামরিক ঘাঁটিরই নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন, এসময় জান্তা বাহিনীতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে এবং বস্তুগত ক্ষতি হয়।

এর আগের দিন শনিবার সন্ধ্যায়, জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা গোয়া রাজ্যের দালান এলাকায় বুরকিনান জান্তা সমর্থিত মিলিশিয়াদের একটি ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালান। এসময় সংক্ষিপ্ত যুদ্ধ শেষে ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নেন প্রতিরোধ যোদ্ধারা।

একই সকালে, কায়া রাজ্যের নিয়াগুদু ও সারগু এলাকায় আরও ২টি পৃথক অভিযান চালান জেএনআইএম সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা। উভয় অভিযান শেষেই প্রতিরোধ যোদ্ধারা জান্তার একটি সামরিক ঘাঁটি ও একটি চৌকির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের বান্নুতে সন্ত্রাসী সামরিক বাহিনীর বিরুদ্ধে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান; হতাহত অসংখ্য শত্রু সেনা