
ভারত সরকার কর্তৃক অবেধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে দখলদার ভারতীয় বাহিনীর নৃশংসতা যেন থামছেই না। পেহেলগাম হামলার পর এই পর্যন্ত মোট ০৫ কাশ্মীরি যুবককে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী। সর্বশেষ ২৩ বছর বয়সী এক কাশ্মীরি যুবককে গ্রেফতারের পর অতিরিক্ত নির্যাতনে হত্যা করে লাশ ফেলে যায় তারা।
সোমবার (০৫ মে) এই ঘটনার একটি সংবাদ প্রকাশ করে কাশ্মীর মিডিয়া সার্ভিস।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, নিহত ওই কাশ্মীরি যুবকের নাম ইমতিয়াজ আহমেদ (২৩)। পেহেলগাম হামলার পর কাশ্মীরের কুলগাম জেলা থেকে কথিত একটি অনুসন্ধান ও তল্লাশি অভিযানের সময় তাকে গ্রেফতার করে। গ্রেফতার করে হেফাজতে নেওয়ার পর তাকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে দখলদার ভারতীয় বাহিনী। পরে কাশ্মীরি ওই যুবকের মৃতদেহ একটি নালায় ফেলে দেয় ভারতীয় বাহিনী। পরে স্থানীয়রা ওই নালা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
দখলদার ভারতীয় বাহিনী দাবী করছে, ওই যুবক আত্মহত্যা করেছে। কিন্তু স্থানীয় ও নিহত কাশ্মীরি যুবকের প্রতিবেশীরা বলছেন, আত্মহত্যার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
তারা বলছেন, নিহত ওই যুবক একজন দিনমজুর। ভারতীয় বাহিনী তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে অতিরিক্ত নির্যাতনের ফলে হত্যা করেছে। হেফাজতে নিয়ে অতিরিক্ত নির্যাতনে হত্যা করা ভারতীয় বাহিনীর একটি পুরনো অস্ত্র। এর আগেও একাধিক কাশ্মীরিকে এভাবে হত্যা করেছে তারা।
তথ্যসূত্র:
1.Indian forces kill fifth Kashmiri youth in custody since Pahlgam incident
– https://tinyurl.com/27mn4b9b


