
পাকিস্তানি সামরিক বাহিনীর চলমান নিপীড়ন ও বর্বরতার জবাবে ডুরান্ড লাইন বরাবর অবস্থিত পাকিস্তানি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বৃহৎ আকারের পাল্টা সামরিক অভিযান শুরু করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আফগান সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ জনগণের ওপর অত্যাচার চালিয়ে আসছিল। এই অত্যাচারের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এবং আফগান সার্বভৌমত্বকে বারবার চ্যালেঞ্জ জানানোর পরিপ্রেক্ষিতে ইমারাতে ইসলামিয়া বাধ্য হয়ে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে ডুরান্ড লাইন ঘেঁষা একাধিক পাকিস্তানি সামরিক ঘাঁটি ও টহল চৌকিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তথ্যসূত্র:
1.Retaliatory Operations Launched in Response to Pakistani Regime’s Atrocities
– https://tinyurl.com/yasxnupe


