ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে তরুণীকে ছিনিয়ে নিয়ে হত্যা

0
34

নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তার (১৫) নামে এক তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের কোতালির চর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাধে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়ায় বসবাস করতেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূর মোহাম্মদ নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাবা আশরাফ হোসেন তার কাজ শেষে মেয়েকে নিয়ে খালার বাড়িতে রাখতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে আরো ৫ জন মিলে তার বাবার কাছ থেকে আমেনাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর না পেয়ে বাড়ি ফিরে যায়। সকালে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো লাশ দেখতে পায় স্থানীয়রা।

এ বিষয়ে নিহত আমেনার বাবা আশরাফ হোসেন গণমাধ্যমে জানান, নূরার নেতৃত্বে ৫-৬ জন লোক আমার সামনে থেকে আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করে রাতে আর পাইনি। সকালে আমরা জানতে পারি আমেনার লাশ সরিষা ক্ষেতে পড়ে আছে।


তথ্যসূত্র:
১। নরসিংদীতে বাবার সামনে থেকে তরুণীকে তুলে নিয়ে হত্যা
– https://tinyurl.com/4x8e2j9u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন ||  ৪র্থ সপ্তাহ, ফেব্রুয়ারি ২০২৬ ||
পরবর্তী নিবন্ধসীমান্তে আগ্রাসনের জবাবে ইমারাতে ইসলামিয়ার সফল অভিযান