ইমারাতে ইসলামিয়ার সামরিক অভিযানে ১১০ পাকিস্তানি মিলিশিয়া সদস্য নিহত

0
108

ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের প্রধান ও মুখপাত্র মুফতি এনায়াতুল্লাহ খোয়ারিজমি হাফিযাহুল্লাহ জানিয়েছেন, গত দুই দিনে ডুরান্ড রেখা বরাবর বিভিন্ন স্থানে শত্রুপক্ষের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেছে ইমারাতে ইসলামিয়ার সেনা বাহিনী। তিনি জানান, সুসংগঠিত সামরিক কৌশলের অংশ হিসেবে বিভিন্ন স্থানে একযোগে এ অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, পরিচালিত সামরিক অভিযানের সময় মোট ২৭টি পাকিস্তানি সামরিক চৌকি দখল করা হয়েছে। সংঘর্ষে ১১০ জন পাকিস্তানি মিলিশিয়া সদস্য নিহত এবং আরও ৬৮ জন মারাত্মকভাবে আহত হয়েছে।

এই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র ও স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এসব হামলার ফলে বহু পাকিস্তানি সেনা নিহত ও আহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


তথ্যসূত্র:
1. 110 Pakistani militias were killed, and 68 others were mortally wounded
– https://tinyurl.com/y4fhmn3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরানের মিনাবে প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৫
পরবর্তী নিবন্ধইরানের লামারদে জিমনেশিয়ামে হামলা, নিহত ১৫ জনের বেশি