নানগারহার, খোস্ত ও কান্দাহারে স্নাইপার হামলা ও বিশেষ অভিযান শুরু: প্রতিরক্ষা মন্ত্রণালয়

0
15

পাকিস্তানি সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর পাল্টা অভিযানের ধারাবাহিকতায় নানগারহার, খোস্ত ও কান্দাহার প্রদেশে স্নাইপার হামলা ও বিশেষ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ২০৩ মনসুরি, ২০১ খালিদ বিন ওয়ালিদ ও ২০৫ আল-বদর কর্পসের সেনারা এই স্নাইপার হামলাগুলো পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ পর্যন্ত পাকিস্তানি সামরিক বাহিনীর একটি টাওয়ার ও চারটি প্রধান চৌকি দখল করা হয়েছে। মাইন বিস্ফোরণে পাকিস্তানি বাহিনীর ৩২ সদস্য নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনীর দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং বেশ কয়েকটি সামরিক সরঞ্জাম সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।


তথ্যসূত্র:
1.The Ministry of Defense of the Islamic Emirate of Afghanistan has announced
– https://tinyurl.com/46yz4nze

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে
পরবর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৫৪ ফ্লাইট বাতিল