
পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী তার জনগণের কাছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) হুমকিকে অতিরঞ্জিত করে আফগানিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের অজুহাত হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ।
তিনি বলেন, পাকিস্তান অভ্যন্তরীণভাবে এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা করছে যাতে মনে হয় তেহরিক-ই-তালেবান তাদের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে, এই ধরনের প্রচারণার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনকে যৌক্তিক হিসেবে উপস্থাপন করা।
মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ আরও জানান, পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে এই ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে আফগানিস্তানের ইসলামী শাসনব্যবস্থা কথিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করছে। ইসলামাবাদের এই প্রচারণা আফগানিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি প্রচেষ্টা বলে মনে করছে কাবুল।
প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, পাকিস্তানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানে রেখে যাওয়া অস্ত্র ধ্বংসের একটি প্রস্তাব দেওয়া হতে পারে। তবে এই প্রস্তাব এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনুমোদিত হয়নি এবং এ বিষয়ে ইমারাতে ইসলামিয়ার অবস্থান পর্যালোচনা করা হচ্ছে।
সবশেষে তিনি জানান যে, চলমান এই পরিস্থিতি ঘিরে বিভিন্ন পক্ষের বক্তব্য ও পদক্ষেপ গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং আফগানিস্তানের স্বার্থ ও নিরাপত্তাকে সামনে রেখেই এ বিষয়ে চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হবে।
তথ্যসূত্র:
1.Pakistan Exaggerates TTP Threat to Justify Attacks on Afghanistan
– https://tinyurl.com/5dm2ssbz


