
২৮ মার্চ, শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং একজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের জেজ্জিন সড়কে সাংবাদিক চিহ্নিত গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। বর্বর এ হামলায় ঘটনাস্থলেই ঐ তিন সাংবাদিক নিহত হন। নিহতরা হলেন আল-মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফতুনি ও তার সহকর্মী ও ভাই মোহাম্মদ, এবং আল-মানারের সাংবাদিক আলি শুয়াইব। আল-মায়াদিনের তথ্য অনুযায়ী, তাদের বহনকারী গাড়িটিতে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নিহত সংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় স্পষ্ট ‘প্রেস’ চিহ্নযুক্ত একটি গাড়িতে অবস্থান করছিলেন, তবুও গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছালে প্যারামেডিকদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে একজন স্বাস্থ্যকর্মী নিহত হন। আল-মায়াদিন ও আল-মানার উভয়ই তাদের সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-এর তথ্যমতে, ২০২৫ সালে বিশ্বজুড়ে ১২৯ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে দুই-তৃতীয়াংশকেই হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল। সাম্প্রতিক কয়েক সপ্তাহেই আল-মায়াদিন নেটওয়ার্ক তাদের ছয়জন সাংবাদিক হারিয়েছে।
তথ্যসূত্র
1. Three journalists killed in Israeli strike on marked press car in Lebanon
– https://tinyurl.com/3tnzrvhu


