গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ৮ টি ঘোড়া গোপনে বিক্রি করে দিলো ওসি

0
37

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জব্দ করা ঘোড়া গোপনে বিক্রি করে দিলো কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন। এ ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ জব্দ করা ঘোড়াগুলো গোপনে বিক্রি করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো থানায় হেফাজতে রাখা হয়। পরে একটি ঘোড়া অসুস্থ হয়ে মারা যায়।

গত ২৯ মার্চ ভোরে ওসি খন্দকার নাসির উদ্দিন গোপনে এক ব্যক্তির কাছে অবশিষ্ট ৮টি ঘোড়া বিক্রি করে দেয়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং ঘোড়াগুলো ফেরত এনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্য নিলামের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন বলেন, ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আগের ঘটনাটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিরসনের জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১। জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার
– https://tinyurl.com/ytfkey3x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক বাণিজ্যে নতুন দিগন্ত, রাশিয়া–তুর্কমেনিস্তান–আফগানিস্তান পরিবহন করিডোরে ত্রিপক্ষীয় চুক্তি
পরবর্তী নিবন্ধ‎শিল্প খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার বিশেষ উদ্যোগ