ফেনীতে চাঁদাবাজি ও আধিপত্যের দ্বন্দ্বে ছাত্রদল নেতার বাড়িতে যুবদল নেতার আগুন

0
24

ফেনীতে চাঁদাবাজি, অবৈধ মাটি ব্যবসা ও আধিপত্যের দ্বন্দ্বে ছাত্রদল নেতার বাড়িতে যুবদল নেতার অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। গত শুক্রবার (৩ এপ্রিল) রাতে জেলার সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ সাইফুদ্দিন শিবলু ফেনী আলিয়া কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি।

স্থানীয় ও দলীয় সূত্রে গণমাধ্যমগুলো জানায়, বেশ কিছুদিন ধরে ফতেহপুর এলাকায় বিএনপি ও যুবদলের একটি চক্র ওই এলাকায় চাঁদাবাজি, মাটি ব্যবসা ও আধিপত্য বিস্তার করে আসছিল। এ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতা মানিকের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্রদল নেতা সাইফুদ্দিন শিবলুর ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। পরে তাদের বাড়িতে গিয়েও হামলা চালায়। একপর্যায়ে তারা শিবলুদের বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে আসবাবপত্র ও মূল্যবান নথিপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


তথ্যসূত্র:
১। চাঁদাবাজি ও আধিপত্যের দ্বন্দ্বে ছাত্রদল নেতার বাড়িতে যুবদল নেতার আগুন
– https://tinyurl.com/7kd6nah4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্পে কাবুলে নিহত ৮
পরবর্তী নিবন্ধসারাদেশে এক মাসে সড়কে নিহত ৬১৯, আহত ১৫৪৮