
গত মার্চ মাসে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং এক হাজার ৫৪৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ সময় রেলপথে ৪৫টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত, ২২৯ জন আহত হয়েছেন।
দৈনিক আমার দেশ জানায়, গত শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে প্রকৃত হতাহতের ঘটনা আরও বেশ কয়েকগুন বাড়তে পারে। যা সংবাদপত্রে স্থান না পাওয়ায় তুলে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংগঠনটি।
তথ্যমতে, নৌ পথে নয়টি দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৯ ও তিনজন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬৭০টি দুর্ঘটনায় ৬৮২ জন নিহত এবং ১ হাজার ৭৯৬ জন আহত হয়েছে। এই সময়ে ২২২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩৭ জন নিহত, ১৯৭ জন আহত হয়েছে।
তথ্যসূত্র:
১। মার্চে সড়কে নিহত ৬১৯, আহত ১৫৪৮
– https://tinyurl.com/5432v3xr


