চট্টগ্রামে মেলায় চাঁদাবাজির সময় হাতেনাতে বিএনপির চার নেতা-কর্মী আটক

0
7

চট্টগ্রামের কোতোয়ালী থানার লালদীঘি ময়দান এলাকায় একটি মেলায় চাঁদাবাজির সময় বিএনপির চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মেলা প্রাঙ্গণে চাঁদাবাজির সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, দেওয়ান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফাহিম, একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. তুহিন, ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে বিএনপির কর্মী হিসেবে পরিচিত তৌহিদ এবং সাবেক এক আওয়ামী লীগ নেত্রীর ভাগনে অনিক।

স্থানীয় সূত্র ও পুলিশ-সংশ্লিষ্টদের বরাতে দৈনিক আমার দেশ জানায়, আটক চারজন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের অনুসারী হিসেবে পরিচিত। তারা মেলা চলাকালে দোকানদার ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছিল, বিষয়টি খবর পেয়ে পুলিশ তাদের ওপর নজরদারি করে। পরে শুক্রবার বিকেলে চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।


তথ্যসূত্র:
১। চট্টগ্রামে মেলায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির চার নেতা-কর্মী আটক
– https://tinyurl.com/2khhzzet

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক
পরবর্তী নিবন্ধদখলদার ইসরায়েলের হামলায় গাজায় আরও ১২ ফিলিস্তিনি শহীদ