বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

0
9

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ-এর উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রে ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিল শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। তবে তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসে প্রতিবেশী ঈশিতা।

পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ঈশিতা নিজের পরিচয় প্রকাশ করে এবং অন্যের হয়ে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করে। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশ-এর কাছে হস্তান্তর করে।


তথ্যসূত্র:
১। মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক
– https://tinyurl.com/5vcsdddp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের বেঙ্গালুরুতে ‘পাকিস্তানি’ ও ‘সন্ত্রাসী’ ট্যাগ দিয়ে এক মুসলিমকে হেনস্থা করল প্রতিবেশি অমুসলিম দম্পতি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মেলায় চাঁদাবাজির সময় হাতেনাতে বিএনপির চার নেতা-কর্মী আটক