নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

0
10

নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের নেতা নাদিম হোসেন দোহা’র সমর্থক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মজনু পাটোয়ারীকে নিয়ে একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে যায়।

গত ২২ এপ্রিল রাতে ভিডিওটি নিয়ে হাসান নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর সঙ্গে মজনু পাটোয়ারীর বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গত শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উপজেলার গুনাইহাটি গ্রামের পল্লি চিকিৎসক রাশেদুল ইসলাম আহত হন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা নাটোর–পাবনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।


তথ্যসূত্র:
১। লালপুরে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০, সড়ক অবরোধ
– https://tinyurl.com/2vpr6kc4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার ইসরায়েলের হামলায় গাজায় আরও ১২ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধদেশীয় উৎপাদন বাড়াতে ইমারাতে ইসলামিয়ার পারওয়ান প্রদেশে একটি বৃহৎ সিমেন্ট কারখানার নির্মাণকাজ শুরু