জেএনআইএম এর অভিযানে মালির প্রতিরক্ষা মন্ত্রী নিহত, গুরুতর আহত গোয়েন্দা প্রধান ও সেনাপ্রধান

0
92

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা, গত ২৫শে এপ্রিল মালির রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ ৮টি শহরে একযোগে সমন্বিত আক্রমণ চালিয়েছেন। এই অভিযানটি ২৬শে এপ্রিল দ্বিতীয় দিনের মতোও বিভিন্ন শহরে চলমান রয়েছে বলে জানা গেছে।

বামাকো সূত্রগুলো নিশ্চিত করেছে যে, গত ২৫শে এপ্রিল শনিবার ভোরে, রাজধানী বামাকোর উপকন্ঠে কাটি শহরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনে জেএনআইএম মুজাহিদদের আক্রমণে বড়ধরণের হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলায় প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা এবং তার দেহরক্ষীরা সহ কয়েকজন আত্মীয় নিহত হয়েছে। একই সকালে শহরের প্রধান সামরিক ঘাঁটিতে মুজাহিদদের হামলায় দেশটির জাতীয় গোয়েন্দা প্রধান মোদিবো কোনে এবং সেনাপ্রধান উমার দিয়ারা গুরুতর আহত হয়েছে, যারা বর্তমানে জরুরি চিকিৎসা বিভাগে ভর্তি রয়েছে।

এছাড়াও শহরটিতে জেএনআইএম মুজাহিদদের অভিযানে ডিপুটি চিপ অফ স্টাফ এবং আরও কয়েকজন কর্নেল সহ বহু সংখ্যক জান্তা সদস্য নিহত হয়েছে। অপরদিকে জান্তা প্রধান (রাষ্ট্রপতি) আসিমি গোইতার বাসভবনকে লক্ষ্যবস্তু করেও এদিন মুজাহিদিনরা হামলা চালিয়েছেন। এসময় তাকে সামরিক নিরাপত্তায় অন্যত্র সরিয়ে নেওয়া হয়, ফলে এবারের জন্য সে বেঁচে যায়। দৃশ্যত জেএনআইএম এই অভিযানের মাধ্যমে জান্তার একটি শীর্ষ নেতৃত্বকে নির্মূল করার চেষ্টা চালিয়েছেন, যাতে কিছু ক্ষেত্রে সফলও হয়েছেন জেএনআইএম মুজাহিদিনরা।

এদিকে ২৬ এপ্রিল রবিবার, একটি ভয়েস মেসেজে জেএনআইএম এর একজন মুখপাত্র বিনা দিয়ারা বলেছেন যে, অভিযান এখনও ঠিকমতো শুরুই হয়নি।

তিনি সাধারণ জনগণের প্রতি একটি জরুরি আবেদন জানিয়েছেন: আপনারা বাড়িতে থাকুন!

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় আরও ৪ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধবাংলাদেশি হিন্দু অভিবাসীরা নির্যাতিত শরণার্থী, অপরদিকে মুসলিমদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়েছে আসামের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী