
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু ও মুসলিম অভিবাসীদের ধর্মের ভিত্তিতে পৃথক অবস্থা তুলে ধরে আবারও বিতর্কের জন্ম দিয়েছে আসামের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সে দাবি করেছে, বাংলাদেশি হিন্দু ও বাংলাদেশি মুসলমান অভিবাসীদের ভারতে এক সম্প্রদায় হিসাবে দেখা হবে না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা হল শরণার্থী, যারা বাংলাদেশে নিপীড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত তাদেরকে নিরাপত্তা দেবে। তারা ভারতীয় নাগরিকত্ব লাভের যোগ্য বলে সে মন্তব্য করেছে।
অপরদিকে, বাংলাদেশ থেকে যাওয়া মুসলিম অভিবাসীরা হল অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে ভারত থেকে নির্বাসন করা হবে।
২৫ এপ্রিল পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণাকালে মুখ্যমন্ত্রী শর্মা বিজেপির অবস্থান আবারও সুস্পষ্ট করেছে যে, অনুপ্রবেশকারী বলতে আমরা কেবল বাংলাদেশি মুসলমানদের বুঝাই, হিন্দুদের নয়। হিন্দুরা হল শরণার্থী, অনুপ্রবেশকারী নয়।
তার মতে, আসামে মুসলিম জনসংখ্যা প্রায় ৪০% এ পৌঁছেছে। বাংলাদেশি মুসলমানদের অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ আসামে জনসংখ্যাগত পরিবর্তন ঘটাচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। তাই আসামের মুসলমানদের অব্যাহত দমন-পীড়নের প্রতিশ্রুতি দিয়েছে এই হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য যে, ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (২০১৯) এর অজুহাত দেখিয়ে বাংলাদেশি হিন্দু ও মুসলিম অভিবাসীদের মধ্যে এই পার্থক্য তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3rart5sp


