উজবেকিস্তান থেকে আমদানিকৃত ১৮ হাজার নিম্নমানের মুরগির চালান ফেরত পাঠিয়েছে ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ

0
7

দেশের জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যমান নিশ্চিত করতে কঠোর নজরদারি জোরদার করেছে ইমারাতে ইসলামিয়া। এরই অংশ হিসেবে বালখ প্রদেশের হাইরাতান বন্দরে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বিপুল পরিমাণ অসুস্থ মুরগির একটি চালান দেশে প্রবেশের আগেই ফেরত পাঠানো হয়েছে।

বালখ প্রদেশের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, উজবেকিস্তান থেকে আমদানিকৃত ১৮ হাজার অসুস্থ মুরগির একটি চালান হাইরাতান বন্দরে স্বাস্থ্য পরীক্ষার সময় শনাক্ত করা হয় এবং তা ফিরিয়ে দেওয়া হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার প্রযুক্তিগত কমিটির পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, চালানটি নির্ধারিত স্বাস্থ্যমান পূরণ করেনি। ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে তা দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

প্রাদেশিক কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ প্রাণিজ পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে হাইরাতান বন্দরে তাদের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দেশের সব বন্দরে আমদানিকৃত পণ্যের মান নিশ্চিত করতে স্বাস্থ্য টিম এবং জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।


তথ্যসূত্র
1. Balkh Authorities Halt Entry of 18,000 Sick Chickens at Hairatan Port
– https://tinyurl.com/4ur8a784

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি হিন্দু অভিবাসীরা নির্যাতিত শরণার্থী, অপরদিকে মুসলিমদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়েছে আসামের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নারী-শিশুসহ ১৪ জন নিহত