যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি হামলা অব্যাহত, আরও ৯ ফিলিস্তিনি শহীদ

0
2

গাজায় নারী ও শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ২৭ এপ্রিল, সোমবার গাজা জুড়ে চালানো হামলায় আরও নয় ফিলিস্তিনি শহীদ এবং কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসাসূত্র।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২৭ এপ্রিল, সোমবার দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয়জন শহীদ হয়েছেন এবং ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৮ জন।

গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শহীদ ও আরেকজন আহত হয়েছেন। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরেক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্ব এলাকায়ও আর্টিলারি শেল নিক্ষেপ করেছে দখলদার বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বর্বর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৮১৭ ফিলিস্তিনি শহীদ এবং ২ হাজার ২৯৬ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত ৭২ হাজার ৫৯৩ ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭২ হাজার ৩৯৯ জন আহত হয়েছেন। এই হামলায় গাজার মোট অবকাঠামোর ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র
1. 9 Palestinians killed, 18 injured in Gaza amid Israeli ceasefire violations
– https://tinyurl.com/2m9ndccd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের সংখ্যালঘুতে পরিণত করার অপচেষ্টার অংশ হিসেবে আরও ২ কাশ্মীরি মুসলিমের কোটি রূপির সম্পত্তি জব্দ
পরবর্তী নিবন্ধগত এক বছরে বিপুল পরিমাণ সামরিক যানবাহন ও অস্ত্র সফলভাবে মেরামত করেছে ইমারাতে ইসলামিয়ার সামরিক শাখা