যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বর্বর ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ ৪ জন নিহত, আহত ৫১

0
0

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ২৮ এপ্রিল, সোমবার দেশটির বিভিন্ন এলাকায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় নারী-শিশুসহ কমপক্ষে চারজন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, টায়ার জেলার মাজদাল জাউন শহরে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে, এতে এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হয়েছেন। এছাড়া হানিন ও চিহিন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটিয়েছে এবং হাদাথা, ব্রাচিত ও হারিস শহরেও হামলা চালিয়েছে। এসব হামলায় আরও দুই জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।।

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চ ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৫২০ জনের বেশি নিহত, ৭ হাজার ৮০০ জনের বেশি আহত এবং ১৬ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ১৭ এপ্রিল লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সন্ত্রাসী ইসরায়েল বারবার তা লঙ্ঘন করে আসছে।


তথ্যসূত্র
1. 4 killed, 51 injured in Israeli strikes on southern Lebanon
– https://tinyurl.com/y53bkzkx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআমু দরিয়া তেলক্ষেত্রে নতুন ৫টি কূপ থেকে আনুষ্ঠানিকভাবে তেল উত্তোলন শুরু করল ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধভারতের মধ্যপ্রদেশে ১৫৫ শিক্ষার্থী ও ৮ শিক্ষককে আটক, মুসলিম বলেই হয়রানি করা হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের