রাজধানী কাবুলে ৫জি ইন্টারনেট সেবা চালু করল ইমারাতে ইসলামিয়া

0
25

দেশের টেলিযোগাযোগ খাতে আধুনিকায়নের লক্ষ্যে রাজধানী কাবুলে প্রথমবারের মতো পরীক্ষামূলক ভাবে পঞ্চম প্রজন্মের (৫জি) ইন্টারনেট সেবা চালু করেছে ইমারাতে ইসলামিয়া।

ইমারাতে ইসলামিয়ার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্যে কাবুলের ৭৪টি টেলিযোগাযোগ সাইটকে ৫জি প্রযুক্তিতে উন্নীত করা হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীতেই এই পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে এর সফলতা বিবেচনায় ধাপে ধাপে দেশের অন্যান্য অঞ্চলেও ৫জি সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ইমারাতে ইসলামিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মৌলভী হামদুল্লাহ নোমানী হাফিযাহুল্লাহ ও আফগান ওয়ারলেস কোম্পানির চেয়ারম্যান আলিউল্লাহ সারওয়ারির মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ অবকাঠামো আধুনিকায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে নাগরিকরা আরও দ্রুত ও উন্নতমানের ইন্টারনেট সেবা পাবে, যা শিক্ষা, ব্যবসা এবং বিভিন্ন ডিজিটাল খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. First 5G Internet Trial Launched in Kabul
– https://tinyurl.com/bdfyfum4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার ওয়াখান সড়ক প্রকল্পে অগ্রগতি, চীনের সঙ্গে স্থলসংযোগের দ্বারপ্রান্তে আফগানিস্তান
পরবর্তী নিবন্ধজাওজান প্রদেশে ১.৬ বিলিয়ন আফগানি ব্যয়ে নতুন বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করল ইমারাতে ইসলামিয়া