পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে নাসিরনগরে কৃষকের মৃত্যু

0
6

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানির নিচে ধান তলিয়ে যাওয়া দেখে জমির আইলে লুটিয়ে পড়ে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের হরমুজ আলীর ছেলে।

দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, কৃষক আহাদ এবার বোরো মৌসুমে ধারদেনা করে ছয় বিঘা ধান রোপন করেছিলেন। পাকার সময়ে হঠাৎ ভারী বৃষ্টি ও উজানের ঢলে সব ধান পানিতে তলিয়ে যায়। সকালে শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে গিয়ে পাকা ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে লোকজন তাকে অচেতন অবস্থায় বাড়িতে আনার সময় মারা যান।

স্থানীয় ইউপি সদস্য আহামেদ আলী জানায়, ‘চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখে মানুষটা সহ্য করতে পারেনি।’


তথ্যসূত্র:
১। পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু
– https://tinyurl.com/yyznsa9s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরের রায়পুরে মুক্তিপণ না পেয়ে অটোচালককে হত্যা
পরবর্তী নিবন্ধসামাঙ্গান প্রদেশে ৬৪১ মিলিয়ন আফগানি ব্যয়ে ২০ কিলোমিটার সড়ক নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া