শাপলা হত্যাকাণ্ড: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

0
10

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ২০১৩ সালের ৫ মে গণহত্যা চালানো হয়েছিল; এঘটনায় ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আরও মৃত্যুর প্রমাণ মিলেছে। আমরা সব প্রমাণ পেয়েছি।

রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য দেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে তদন্ত করছে। প্রায়ই ৯০% এর মতো তদন্ত শেষ হয়েছে। এই মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে সক্ষম হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ২০-২৫ মতো হতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই সব আসামিদের নাম প্রকাশ করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের যেসব ব্যক্তি এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধেও আমরা তথ্য পাচ্ছি। এমনকি কেউ কেউ আর্থিক সহায়তা দেয়ার প্রমাণও মিলছে।

শ্বাপলা চত্বর গণহত্যায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আইসিটি ট্রাইব্যুনালে হওয়া মামলায় (মিস কেস) ফাঁসিরদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনকে প্রাথমিকভাবে আসামি করা হয়েছে।

এরমধ্যে চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। তারা হল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলাম। শেখ হাসিনা ছাড়া পলাতক অপর আসামির হল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।


তথ্যসূত্র:
১। শাপলা হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
– https://tinyurl.com/2hcbrs2h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের খাইবারে আইএমপি মুজাহিদদের স্নাইপার হামলায় ২ সন্ত্রাসী সেনা নিহত
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার নানগারহার প্রদেশে পিচ ফল চাষে নতুন রেকর্ড, উৎপাদন ছাড়াবে ১১ হাজার টন