ইমারাতে ইসলামিয়ার নানগারহার প্রদেশে পিচ ফল চাষে নতুন রেকর্ড, উৎপাদন ছাড়াবে ১১ হাজার টন

0
8

কৃষিখাতে ধারাবাহিক উন্নয়ন ও পরিকল্পিত উদ্যোগের ফলে ইমারাতে ইসলামিয়ার নানগারহার প্রদেশে পিচ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। চলতি মৌসুমে প্রদেশটিতে পিচ ফলনের পরিমাণ ১১ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নানগারহার প্রদেশের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশের ২২টি জেলায় মোট ২,২২১.৫ একর জমিতে পিচ বাগান গড়ে তোলা হয়েছে। এসব বাগান থেকে এ বছর প্রায় ১১,৩২০ মেট্রিক টন পিচ উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই উৎপাদন বৃদ্ধি প্রদেশে কৃষিখাতে গৃহীত উন্নয়নমূলক পদক্ষেপ ও কৃষকদের ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন। নানগারহারে পিচের এবারের ফলন দেশের কৃষি উৎপাদন এবং অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি প্রতিবেশি দেশগুলোতে রপ্তানি বাড়ানোরও সম্ভাবনা তৈরি করেছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে নানগারহার প্রদেশ দেশের ফল উৎপাদনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1.Afghan economic commission approves 12 major development projects across key sectors
– https://tinyurl.com/3rf4mw2s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাপলা হত্যাকাণ্ড: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
পরবর্তী নিবন্ধভারতের হরিয়ানা রাজ্যে মুসলিম মধু বিক্রেতা ও শ্রমিকদের অর্থনৈতিক বয়কটের আহ্বান উগ্র হিন্দুত্ববাদী নেতার