নেত্রকোণায় নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

0
37

নেত্রকোণার পূর্বধলায় এক বখাটে কর্তৃক নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী লিমা আক্তার সৌরভী (১৪) স্থানীয় হিরণপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের একলাছ মিয়ার মেয়ে সৌরভী গত সোমবার (৪ মে) সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়।

এ ঘটনায় একই গ্রামের খোকন মিয়ার ছেলে শওকত আলী (২৪)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শওকত আলী ভিকটিমের প্রতিবেশী ও আত্মীয় (চাচা সম্পর্কীয়) বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

ঘটনার পর ভুক্তভোগীর মা হোসনে আক্তার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানায়, অভিযোগটি পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


তথ্যসূত্র:
১। পূর্বধলায় স্কুলছাত্রী অপহরণ, থানায় অভিযোগ
– https://tinyurl.com/48vprfnn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকথিত মাদকবিরোধী অভিযানের নামে অধিকৃত ভূখণ্ডে কাশ্মীরিদের বাড়িঘর ও স্থাপনা নির্মূল
পরবর্তী নিবন্ধবেকারত্ব দূর করতে গজনি প্রদেশে যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ইমারাতে ইসলামিয়া