
৭ মে ভারতে ওড়িশা রাজ্যের খুরদা জেলায় ২ নারীকে যৌন নিপীড়নের চেষ্টাকালে গণপিটুনিতে নিহত হয় এক অভিযুক্ত। হত্যার শিকার এই অভিযুক্তের নাম সৌম্য রঞ্জন সোয়াইন (৩২), সে সরকারি রেলওয়ে পুলিশের একজন কনস্টেবল। অপর অভিযুক্ত ওম প্রকাশ রাউত (২২) গণপিটুনিতে গুরুতর আহত হয়।
উক্ত ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। তার প্রেক্ষিতে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
অপরদিকে যৌন নিপীড়নের শিকার নারীরা গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি করেছে। তাদের দাবী, গ্রেপ্তারকৃতরাসহ স্থানীয় জনতা তাদের জীবন ও সম্ভ্রম বাঁচিয়েছে।
৭ মে রামচন্দ্রপুর ব্রিজের নিকটে একটি স্কুটারে ওই ২ নারী যাওয়ার পথে অভিযুক্তরা তাদেরকে যৌন হয়রানি করে ও লাঞ্ছিত করে। প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্তরা নারীদেরকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করে, তাদের স্কুটারে আঘাত করে, যৌন হেনস্তার উদ্দেশ্যে ভুক্তভোগীদের ওপর হামলাও চালায়। এতে ভুক্তভোগী এক নারী মাথায় আঘাত পায় ও জ্ঞান হারিয়ে ফেলে, তার পোশাকও ছিঁড়ে যায়। জ্ঞান ফিরে আসলে একটি তোয়ালে মোড়ানো অবস্থায় সে নিজেকে দেখতে পায়। অপর ভুক্তভোগী নারী (২২) পায়ে গুরুতর আঘাত পায়।
ভুক্তভোগীরা নিজেদের বাঁচাতে চিৎকার করতে আরম্ভ করে, এতে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়। হামলাকারীরা পালিয়ে যেতে উদ্যত হলেও স্থানীয় জনতা তাদেরকে আটক করে এবং গণপিটুনি দেয়।
পুরো ঘটনাটি এই ইঙ্গিত দেয় যে, হিন্দুত্ববাদী ভারতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিচার ও আইন ব্যবস্থার প্রতি সাধারণ নাগরিকদের অনাস্থা চরমে পৌঁছেছে।
ভিডিও:
Yes this is the new Odisha. Enjoy ithttps://t.co/c9DYTHdmUs
— ଶିଶୁପାଳଗଡ଼ (@sisupalagarha) May 7, 2026
https://x.com/i/status/2052345262417535466
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5n7jfc2e


