চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

0
18

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তিনি দর্শনা সীমান্ত এলাকার জয়নগর গ্রামের কালু মৌলভীর ছেলে। গত শনিবার (১৩ জুন) সন্ধ্যায় দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট-সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, শনিবার সন্ধ্যার আগে কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় খড়ি কুড়াতে যান জুলফিকার। এ সময় দর্শনা-গেদে চেকপোস্টের মাঝামাঝি এলাকায় অবস্থানকালে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধাওয়া করে। সঙ্গে থাকা আরো দুই থেকে তিনজন পালিয়ে গেলেও জুলফিকারকে বিএসএফ সদস্যরা মারধর করতে করতে ভারতীয় অংশে নিয়ে যায় বলে জানায় স্থানীয়রা।


তথ্যসূত্র:
১। দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
– https://tinyurl.com/4zx735s7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাকতিকা প্রদেশে পাকিস্তান থেকে পাচার হওয়া অস্ত্রের চালান জব্দ করল ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী