
ভারতে উত্তরপ্রদেশের শামলি জেলার কাইরানা শহরে অবস্থিত মুঘল ব্যাঙ্কোয়েট হল তথা ভোজসভা সেন্টার সিলগালা করে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। স্থাপনাটি ‘অবৈধ’ আখ্যা দিয়ে ইতিমধ্যে অফিসিয়াল নোটিশ জারি করেছে শামলি উন্নয়ন কর্তৃপক্ষ, যা শীঘ্রই বুলডজারে ধ্বংস করা হবে বলে ধারণা করা হচ্ছে।
১৮ জুন উক্ত ভোজসভা হলে আয়োজিত মুসলিমদের একটি বিবাহ অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ উঠে। তদপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেয় হিন্দুত্ববাদী পুলিশ। সংশ্লিষ্ট বিয়ের বর ফরমান, চাচা সালমান, ভোজসভা হলের মালিক আনিস আহমেদ ও বাবুর্চি খলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গরুর মাংস পরিবহনের অভিযোগে একটি গাড়িও জব্দ করা হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিজেপি শাসিত রাজ্যসমূহে মুসলিম মালিকানাধীন স্থাপনাসমূহের বিরুদ্ধে ক্রমবর্ধমান বুলডোজার অভিযানের একটি প্যাটার্ন।
অনেক ক্ষেত্রে অপরাধ প্রমাণিত হওয়ার পূর্বেই শুধুমাত্র অভিযোগের প্রেক্ষিতে বুলডোজার পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ভোজশালা হল সিলগালার পদক্ষেপটিও উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ও সরকারের বেআইনি চাপ প্রয়োগে বাস্তবায়িত হয়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2jvkfmnm


