উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে নির্মিত রাম মন্দিরের দানের তহবিলে ব্যাপক লুটপাট; গ্রেপ্তার ৮, প্রভাবশালী হিন্দুত্ববাদী নেতাদের রক্ষার চেষ্টা

0
53

উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রত্যক্ষ মদদে উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে অবৈধভাবে নির্মিত হয়েছিল বিতর্কিত রাম মন্দির। এবার নবনির্মিত সেই রাম মন্দিরে দানের অর্থ ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

মন্দিরের অনুদান ও মূল্যবান জিনিসপত্র আত্মসাতের অভিযোগে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ জুন অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করা হয়।

মন্দির ট্রাস্টের দুর্নীতি খতিয়ে দেখতে গঠিত তদন্ত টিমের (স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি) রিপোর্টের ভিত্তিতে এ গ্রেপ্তার সম্পাদিত হয়েছে। অভিযুক্ত রামশঙ্কর যাদব ওরফে টিন্নু, লবকুশ মিশ্র, অনুকল্প মিশ্র, অবিনাশ শুক্লা, মণীশ যাদব, রামশঙ্কর মিশ্র, সুভাষচন্দ্র শ্রীবাস্তব এবং করুণেশ পান্ডের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

এ সকল মামলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে চুরি, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মন্দিরে ভক্তদের দান করা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র গণনা ও পরিচালনার সাথে অভিযুক্তরা সরাসরি জড়িত ছিল।

অপরদিকে, সংশ্লিষ্ট এফআইআর ও গ্রেপ্তারের ঘটনা নাটকীয় বলে অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক নেতারা। কারণ উক্ত এফআইআরে ট্রাস্টের সাথে সম্পৃক্ত প্রভাবশালী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি।

এফআইআরের সময় নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে যে, এই মামলার সাথে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের কৌশলে রক্ষার পরেই এফআইআরটি দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে, এসআইটির তদন্ত রিপোর্ট আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল, সেই অনুযায়ী তদন্ত করা হয়েছে। এর অর্থ হলো তদন্ত ও গ্রেপ্তারের ব্যাপারগুলো পরিকল্পিত।

কেউ কেউ মতামত জানিয়েছে, এফআইআরে যাদের নাম রয়েছে তারা সকলেই ছোট কর্মচারী। যাদের নির্দেশে দুর্নীতি হয়েছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় নি। কেবল মানুষকে বিভ্রান্ত করতে এবং জনগণের ক্ষোভ প্রশমিত করতে এফআইআরটি সাজানো হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/49wu2c9m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও মেয়েদের হত্যাকারী হিন্দু যুবকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর; গণপিটুনির ঘটনায় মামলা করল পুলিশ
পরবর্তী নিবন্ধকাশ্মীরের রাজৌরিতে টানা ৩৬ দিন ধরে চলছে দখলদার ভারতীয় বাহিনীর ব্যাপক সামরিক অভিযান, ঘন ঘন তল্লাশির ফলে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ