ভারতের তেলেঙ্গানায় উর্দু পড়ানোর অভিযোগে স্কুল অধ্যক্ষকে চড় মেরে অপদস্থ করল উগ্র হিন্দুত্ববাদী নেতা

0
7

ভারতে তেলেঙ্গানা রাজ্যের নিজামবাদ জেলার আরমুরে অবস্থিত ভারতচন্দ্র স্কুলে জোরপূর্বক প্রবেশ এবং অধ্যক্ষকে চড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে। ২৭ জুন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপির স্থানীয় সভাপতি বালু এবং অন্যান্য হিন্দুত্ববাদী নেতাসহ গেরুয়া দলের কর্মীরা বেসরকারি এই স্কুলে উর্দু শেখানোর বিরোধিতা করে। তাদের অভিযোগ, স্কুলটিতে শিক্ষার্থীদের উর্দু গান, ‘কলমা’ শেখানো হচ্ছে। তাদের বইগুলোতে উর্দু লিখা রয়েছে। যা তাদের দৃষ্টিতে শিক্ষার্থীদের মধ্যে আচরণগত পরিবর্তন নিয়ে এসেছে।

উক্ত ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে স্কুলে অনধিকার প্রবেশ, শিক্ষককে ভয় ও মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

একই সাথে স্কুলের অধ্যক্ষ আমির খান, উর্দু শিক্ষিকা হুমা ও স্কুলের এক প্রতিনিধি মাল্লাইয়া এর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, তারা বিনা অনুমতিতে স্কুলে উর্দু পাঠ দান করছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছে।

উক্ত ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটির তদন্ত চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও: https://x.com/dailydeccan/status/2070904349388333442


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5hd4s6k5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর অভিযোগের প্রেক্ষিতে নির্মাণাধীন মসজিদ কাঠামো বুলডোজারে ধ্বংস করলো প্রশাসন
পরবর্তী নিবন্ধগাজায় তাঁবুতে হামলা চালিয়ে ঘুমন্ত শিশুদের শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী