গাজায় তাঁবুতে হামলা চালিয়ে ঘুমন্ত শিশুদের শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী

0
7

গাজায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে হামলা চালিয়ে ঘুমন্ত শিশুসহ বেশ কয়েকজনকে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনী। অথচ গাজার এসব অংশকে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করে ‘যুদ্ধবিরতি’ করা হয়েছিল।

গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, ২৭ জুন, শনিবার দুটি অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ভাই-বোন শহীদ হয়েছেন। শহীদেরা হলেন ১৫ বছর বয়সী ইসলাম মুসা এবং তার ৩০ বছর বয়সী ভাই আবদুল্লাহ মুসা।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার ওই হামলার স্থান থেকে সাতজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাদের নাসের হাসপাতাল ও রেড ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের আঙিনায় সাদা কাফনে জড়ানো ভাই-বোনের লাশের পাশে আত্মীয়-স্বজনদের কাঁদতে দেখা গেছে।

এর আগে দক্ষিণ গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে আহত হওয়া ১০ বছর বয়সী আরও এক ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে।

গাজা শহর থেকে আল জাজিরার তারেক আবু আজুম জানিয়েছেন, ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও সন্ত্রাসী ইসরায়েল তাদের হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘গত বছর যুদ্ধবিরতি হওয়ার পর থেকেই সর্বোচ্চ চাপ প্রয়োগ করা ইসরায়েলি নীতির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও জানান, ‘গত কয়েক ঘণ্টায় আমরা খবর পেয়েছি যে ইসরায়েলি ড্রোনগুলো আল-মাওয়াসি এলাকার অস্থায়ী তাঁবুতে আঘাত হেনেছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এই এলাকাটিকে হাজার হাজার ফিলিস্তিনির জন্য নিরাপদ অঞ্চল হিসেবে নির্ধারণ করা হয়েছিল।’

জাতিসংঘের একটি প্রতিবেদনে গাজায় শিশুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি নথিভুক্ত করার পর সন্ত্রাসি ইসরায়েলের ফিলিস্তিনি শিশু হত্যার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত শহীদদের মধ্যে প্রায় ৩০ শতাংশই শিশু।


তথ্যসূত্র
1. Brother and sister killed in Israeli attack on Gaza ‘safe zone’
– https://tinyurl.com/58t695xy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের তেলেঙ্গানায় উর্দু পড়ানোর অভিযোগে স্কুল অধ্যক্ষকে চড় মেরে অপদস্থ করল উগ্র হিন্দুত্ববাদী নেতা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের