পাকিস্তানি সামরিক আগ্রাসনে পাঁচ মাসে ৮০০ এরও অধিক বেসামরিক আফগান হতাহত

0
10

গত পাঁচ মাসে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী ১০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক মানুষ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর অনুসন্ধানী তথ্য অনুযায়ী, এই সময়ে নারী ও শিশুসহ ৮ শতাধিক বেসামরিক নাগরিক শহীদ এবং আহত হয়েছেন। একই সঙ্গে আবাসিক এলাকা, হাসপাতাল, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের মতো বেসামরিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর এসব হামলা প্রধানত খোস্ত, পাকতিয়া, পাকতিকা, কুনার, কাবুল, নানগারহার এবং কান্দাহার প্রদেশে সংঘটিত হয়েছে। এসব হামলায় বেসামরিক জনগণই সবচেয়ে বেশি হতাহতের শিকার হয়েছে। অনুসন্ধানে আরও উল্লেখ করা হয়েছে, গত পাঁচ মাসে বিমান হামলার ফলে ৮ শতাধিক বেসামরিক নাগরিক শহীদ এবং আহত হয়েছেন।

এর মধ্যে ২১ ফেব্রুয়ারি, শুক্রবার পাকতিকা, নানগারহার ও খোস্ত প্রদেশে বিমান হামলায় ১১ শিশুসহ ১৮ জন শহীদ হন। ১৬ মার্চ, সোমবার কাবুলে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে হামলায় ৪ শতাধিক মানুষ শহীদ এবং ২৬০ জনেরও বেশি আহত হন। ২৭ এপ্রিল, সোমবার কুনার প্রদেশের সৈয়দ জামালুদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয়ে হামলায় প্রায় ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। সর্বশেষ ১০ জুন, বুধবার খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে বিমান হামলায় আরও ১৩ জন শহীদ হন।

রাজনৈতিক বিশ্লেষক আখতার মোহাম্মদ রাসিখ বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক নেতৃত্ব এমন একটি কৌশল অনুসরণ করছে, যার উদ্দেশ্য আফগানিস্তানকে অস্থিতিশীল করা। তার মতে, এই নীতির পরিণতি হচ্ছে আফগানদের হত্যা, দেশে নিরাপত্তাহীনতা সৃষ্টি, আফগানিস্তানকে পাকিস্তানের প্রভাবাধীন এলাকায় পরিণত করার চেষ্টা এবং ডুরান্ড রেখাকে আনুষ্ঠানিক সীমান্ত হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা।

একাধিক বিশ্লেষকের মতে, আফগানিস্তানে পাকিস্তানের ধারাবাহিক বিমান হামলা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধের শামিল এবং এর জবাবদিহি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে নিশ্চিত করা উচিত।

সামরিক বিশ্লেষক সাদিক শিনওয়ারি বলেন, পাকিস্তানের পুনরাবৃত্ত বিমান হামলা, বিশেষ করে সর্বশেষ হামলাগুলো আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলায় নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন, যার কোনো গ্রহণযোগ্য যৌক্তিকতা নেই।


তথ্যসূত্র
1. TOLOnews Documents Pakistan’s Airstrike Campaign in Afghanistan
– https://tinyurl.com/4wakssw6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমহারাষ্ট্রে হিন্দু ট্রাক চালককে ‘মুসলিম’ পরিচয় আরোপ করে হেনস্তার চেষ্টা হিন্দুত্ববাদী পুলিশের
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সন্ত্রাসী সেনাদের সামরিক পোস্ট এবং কনভয়ে আইএমপি মুজাহিদদের সফল অভিযান