গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও ১৬ ফিলিস্তিনি শহীদ

0
4

অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ৪ জুলাই, শনিবার কমপক্ষে ১৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার গাজার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ইসরায়েলের বর্বর বিমান হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরও নয়টি মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া সাম্প্রতিক হামলায় শহীদ আরও সাতজনের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছানো হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক হতাহত চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে, যাদের কাছে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে হিমশিম খাচ্ছে।

মার্কিন মধ্যস্থতায় অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা থামেনি। নামেমাত্র এই যুদ্ধবিরতি চলাকালেই বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় এক হাজার ৬৬ জন শহীদ এবং তিন হাজার ৪৪৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সংঘাত ও প্রাণঘাতী অভিযানে এখন পর্যন্ত মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯০ জন এবং আহতের সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৫৫০ জনে।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সংঘাত স্তিমিত হওয়ার কথা থাকলেও, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী গাজার বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ জোরদার ও জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ফলে যুদ্ধের ভয়াবহতা ও মানবিক বিপর্যয় প্রতিনিয়ত প্রকট আকার ধারণ করছে।


‎তথ্যসূত্র
1. At least 16 Palestinians have been reportedly killed in Gaza
– https://tinyurl.com/a23k9jey

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোডশেডিং, নষ্ট হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম