উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভারি বর্ষণে পাহাড়ধসে নারী-শিশুসহ ৮ জন নিহত

0
0

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৮জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

উখিয়ার পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে পাহাড়ধসে মুহাম্মদ কামাল হোসাইন (৪৪) নামে এক ব্যক্তির বসতঘর মাটিচাপা পড়ে। এ ঘটনায় তিনি এবং তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাদের চার বছর বয়সী ছেলে মুহাম্মদ আনাস মাটি চাপা চাপা পড়ে মারা যান।

এর কিছুক্ষণ পর কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড় থেকে নেমে আসা মাটি চাপা পড়ে একরাম নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই ক্যাম্পের বাসিন্দা মুহাম্মদ রশিদের ছেলে।

এছাড়াও বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে আরও একটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে উম্মে হাবিবা (২৭), তার বোন তানজিনা আক্তার (১৩), মুহাম্মদ রিহান (৫) এবং হারুনুর রশিদ (৩) নামে কয়েকজন শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা সাংবাদিকদের জানান, ভারি বর্ষণের মধ্যে পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পৃথক তিনটি ঘটনায় আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।


তথ্যসূত্র:
১। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৮ জনের লাশ উদ্ধার
– https://tinyurl.com/4s8b5xnc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনীলফামারীতে বাস থেকে চাঁদাবাজির প্রতিবাদে ৪ ঘণ্টা সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধহবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি করল স্থানীয়রা