স্বনির্ভর নির্মাণশিল্প গড়তে দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কারখানার নির্মাণকাজ শুরু করছে ইমারাতে ইসলামিয়া

0
10

আফগানিস্তানের নির্মাণ খাতে স্বনির্ভরতা অর্জন এবং আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার জাতীয় উন্নয়ন কর্পোরেশন (NDC) দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদন কারখানার নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পকে দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় উন্নয়ন কর্পোরেশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান অনুসরণ করে নির্মিতব্য এই কারখানাটি দৈনিক ৫ হাজার মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করবে। প্রকল্পটির সম্পূর্ণ অর্থায়ন করছে জাতীয় উন্নয়ন কর্পোরেশন (NDC)।

কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটি চালু হলে দেশের নির্মাণ খাতে প্রয়োজনীয় সিমেন্টের উল্লেখযোগ্য অংশ দেশীয়ভাবে সরবরাহ করা সম্ভব হবে। একই সঙ্গে ক্লিংকার উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত সিমেন্ট উৎপাদনের পুরো প্রক্রিয়া এই কারখানাতেই সম্পন্ন হবে। এর ফলে উৎপাদন ব্যয় কমবে এবং বিদেশ থেকে সিমেন্ট আমদানির ওপর আফগানিস্তানের নির্ভরতা দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।

এছাড়া কারখানার নকশায় পরিবেশ সুরক্ষার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। উৎপাদন প্রক্রিয়ায় বায়ুদূষণ কমিয়ে আনতে আধুনিক পরিবেশবান্ধব ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে, যাতে শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও বজায় থাকে।

ইমারাতে ইসলামিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্পায়ন আরও গতিশীল হবে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং আফগানিস্তানের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুদৃঢ় হবে।


তথ্যসূত্র
1. Afghanistan Moves Closer to Self-Sufficiency with Major Cement Plant Launch
– https://tinyurl.com/2udjm4kc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ৮৫টি মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা
পরবর্তী নিবন্ধনাইজারে জান্তার ৩টি সামরিক চৌকি ও ব্যারাকের নিয়ন্ত্রণ নিয়েছে জেএনআইএম: হতাহত ২৬ জান্তা সেনা